মহাখালীর ব্রিটিশ টোব্যাকোতে আগুন, চারপাশে আতঙ্ক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:১৮ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোবাকো ভবনের পাশে একটি চারতলা ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বর্তমানে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  রাজধানীর এই সুরক্ষিত এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় পার্শ্ববর্তী এসকে টাওয়ার ও ডিওএইচএস আবাসিক এলাকায় বাসিন্দাদের আতঙ্ক দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১১ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। এর এক মিনিট পর, ১১টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমেরিকান টোবাকো ভবনের পাশে অবস্থিত চারতলা ভবনটির ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লাগে। ভবনটির তৃতীয় তলায় একটি বৈদ্যুতিক সাব-স্টেশন রয়েছে।

আরও পড়ুন: মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে