এবার পাকিস্তানী শিল্পী আয়মা বেগ ঢাকায়, ব্যাপক কৌতূহল
পাকিস্তানি সংগীতশিল্পী আইমা বেগ বাংলাদেশে আসছেন গান শোনাতে। ‘রুল দ্য ওয়ার্ল্ড’ কনসার্টে অংশ নিতে প্রথমবারের মত ঢাকায় আসছেন তিনি। কনসার্টটির আয়োজন করেছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
প্রতিষ্ঠানটির সিনিয়র মার্কেটিং এক্সকিউটিভ আল শাহরিয়ার সম্রাট গ্লিটজকে বলেছেন, শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর একটি কনভেনশন হলে ‘রুল দ্য ওয়ার্ল্ড’ কনসার্টে গান শোনাবেন আইমা।
আরও পড়ুন: আমির খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ
সম্রাট বলেন, ‘আমরা সবসময় “এক্সক্লুসিভ” শো আয়োজন করার চেষ্টা করি। শুরুর পর থেকে এখন পর্যন্ত আমরা প্রায় ৪৫টির মত শো করেছি। এবারের আয়োজনটা আমাদের কিছু আমন্ত্রিত অতিথিদের জন্য।’
পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’ সিনেমায় গান করে খ্যাতি পান আইমা। এরপর তিনি গান করেছেন কোক স্টুডিও পাকিস্তানের তিন মৌসুমে। সেখানেও তার গানগুলো জনপ্রিয়তা পায়। আইমার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘দোলা’, ‘প্যায়ার হুয়া থা’, ‘বাজি’, ‘ওয়াশমাল্লাই’, ‘বানওয়ার’, ‘কাফ কাঙ্গানা’,‘মালাং’, ‘চান ভি’, ‘সাত দিন মোহাব্বত ইন’।
আরও পড়ুন: জুনিয়র এনটিআরকে নিয়ে ভক্তদের জন্য দুঃসংবাদ!
গত বছর আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন আইমা। আইমার কনসার্টের দিন ‘মেলোডি আনলিশড’ নামের কনসার্টে অংশ নেওয়া কথা রয়েছে পাকিস্তানের আরেক শিল্পী মুস্তাফা জাহিদের।
দেশের কনসার্টে গেল বছর থেকেই পাকিস্তানি শিল্পীদের আনাগোনা বেড়েছে। আগামী ২ মে রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশনে সেন্টারে ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ কনসার্টে গাইবেন জুনুনের শিল্পী আলী আজমত। এরইমধ্যে ঢাকা ‘মাতিয়ে গেছে’ পাকিস্তানের ব্যান্ড জাল, আতিফ আসলাম ও কাভিশ।





