মেয়ের সামনেই অভিনেত্রী শামীম আকবর আলিকে হেনস্তা, থানায় অভিযোগ

Sanchoy Biswas
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:২২ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতীয় অভিনেত্রী শামীম আকবর আলি রাস্তায় হেনস্তার শিকার হয়েছেন। তার পাঁচ বছরের কন্যার সামনেই ৩২ বছর বয়সী এক অটোচালক অভিনেত্রীকে লাঞ্ছিত করেছেন। ঘটনার পর তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের মীরা রোডে নিজের শিশুকন্যাকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন শামীম। এক শরীরচর্চা কেন্দ্র থেকে বের হয়ে তিনি একটি অটোতে ওঠেন। অভিনেত্রীর অভিযোগ, স্কুলের সামনে অটো থামতেই অটোচালক কোনো কারণ ছাড়াই তার ওপর চিৎকার শুরু করেন।

আরও পড়ুন: দুর্ঘটনার পর এখন কেমন আছে নুসরত ভরুচা?

শামীম আকবর আলি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “হঠাৎ ওই অটোচালক বিরক্ত হয়ে আমার উপর চিৎকার শুরু করেন। আমি কেন স্কুলের সামনে অটো দাঁড় করাতে বললাম, তা নিয়ে তিনি চ্যাঁচামেচি করতে থাকেন। দ্রুত ভাড়া দিয়ে তাকে ছেড়ে দেওয়ার দাবি করেন।”

মেয়ের সামনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরপর দ্রুত মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে ফের সেই অটোতে ওঠেন। অভিনেত্রীর অভিযোগ, আবাসন চত্বরে পৌঁছাতেই অটোচালক হঠাৎ তার ওপর চড়াও হন এবং তার হাত মুচড়ে দেন।

আরও পড়ুন: কেনো ভায়োলেন্স ছেড়ে দিলেন অধরা খান ?

এই অপ্রত্যাশিত ও নির্মম দৃশ্য দেখে তার পাঁচ বছরের কন্যা ঘাবড়ে যান। ঘটনার পর অভিনেত্রী দ্রুত স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন এবং অটোর রেজিস্ট্রেশন নম্বর জমা দেন।