আধুনিক লুকে অপু বিশ্বাস, ভাইরাল নতুন ছবি
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সাধারণত শাড়ি কিংবা গাউনে পর্দা ও বিভিন্ন আয়োজনে হাজির হন। তবে এবার সেই চেনা ইমেজের বাইরে গিয়ে একেবারে ভিন্নধর্মী আধুনিক লুকে ধরা দিলেন তিনি। নতুন এক ফটোশুটের ছবিতে কালো টপস ও উজ্জ্বল সবুজ রঙের প্রিন্টেড স্কার্টে দেখা গেছে এই অভিনেত্রীকে।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। ছবিগুলোতে আত্মবিশ্বাসী ও স্টাইলিশ উপস্থিতিতে নজর কাড়েন তিনি। বিশেষ করে আধুনিক ও ক্ল্যাসিক ফ্যাশনের মিশেলে তৈরি তার এই লুক ভক্তদের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুন: চেন্নাই থেকে ঢাকা এলো কারিনা কায়সারের মরদেহ
ছবির ব্যাকগ্রাউন্ডে থাকা মাটির রঙের দেয়াল পুরো ফটোশুটে এনে দিয়েছে ভিন্ন মাত্রা। সব মিলিয়ে অপু বিশ্বাসের এই সাজে ছিল এক ধরনের আভিজাত্য ও ফ্যাশন স্টেটমেন্টের ছাপ। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, “শান্ত থাকো এবং তোমার রাজমুকুট পরিধান করো।” তার এই ক্যাপশনও ভক্তদের নজর কেড়েছে।
সামাজিক মাধ্যমে অভিনেত্রীর নতুন লুক দেখে প্রশংসায় ভাসাচ্ছেন অনুরাগীরা। অনেকেই মন্তব্য করেছেন, শাড়ি-গাউনের বাইরে এই লুকে অপুকে আরও বেশি স্মার্ট ও আত্মবিশ্বাসী লাগছে। আবার কেউ কেউ ধারণা করছেন, এটি হয়তো তার আসন্ন সিনেমা ‘দুর্বার’-এর কোনো বিশেষ লুক।
আরও পড়ুন: আগামীকাল দেশে আনা হবে কারিনা কায়সারের মরদেহ
তবে খোঁজ নিয়ে জানা গেছে, নতুন সিনেমার শুটিং নয়; সম্প্রতি একটি শো-রুম উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে এই সাজে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস। যদিও তার নতুন সিনেমার কাজ নিয়ে বড় কোনো আপডেট পাওয়া যায়নি, তবুও বিভিন্ন শো-রুম উদ্বোধন ও অনুষ্ঠানে নিয়মিত দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।





