পরীমণির কোলে কার সন্তান? ‘তিন নম্বর জন ডান’ ঘিরে জল্পনা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৬ পূর্বাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণি। অভিনয়ের পাশাপাশি সামজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। সোমবার(৭ সেপ্টেম্বর) সকালে, সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ পরীমণি।  

শেয়ার করা ছবিতে দেখা যায়, গাড়িতে বসে চোখে রোদচশমা পরে পরিপাটি সাজে আছেন পরীমণি, আর তার কোলে এক শিশু। ছবিটি পোস্ট করার পরপরই মন্তব্যের ঘরে ভিড় জমাচ্ছেন ভক্তরা। সাধারণ দর্শক থেকে শুরু করে অনুরাগীরা অভিনন্দন জানানোর পাশাপাশি প্রশ্ন তুলছেন শিশুটির পরিচয় নিয়ে। 

আরও পড়ুন: ১৮ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘লাস্ট স্টোরিজ ৩’

সেই ছবি পোস্ট করে নায়িকা লেখেন, “তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।” ব্যস! এমন ছবি আর ক্যাপশনের পর নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে, তবে কি আবার মা হলেন এই অভিনেত্রী?

উল্লেখ্য যে, চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনে পরীমণির ঘর আলো করে আসে প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। পরবর্তীতে রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিজের কাছেই রেখে একাই তার দেখভালের দায়িত্ব নেন এই অভিনেত্রী। এর কয়েক বছর পর কন্যাশিশুকে দত্তক নেন পরীমণি। তার নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই অভিনেত্রীর ব্যস্ততা। অভিনয়ের পাশাপাশি সন্তানদের সময় দেওয়াকেই বিশেষ গুরুত্ব দেন তিনি। কাজের ফাঁকে সন্তানদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন পরীমণি। তার প্রকাশ করা ছবি ও ভিডিওতে কখনো সন্তানদের সঙ্গে খুনসুটি, আবার কখনো তাদের নিয়ে কাটানো পারিবারিক সময়ের ঝলক দেখা যায়। দুই সন্তানকে ঘিরেই এখন তার ব্যক্তিগত জীবনের বড় একটি অংশ আবর্তিত হচ্ছে। 

আরও পড়ুন: মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জোহেইরি মোলা