টিকাবঞ্চিত শিশু নিয়ে বিভ্রান্তি: পুরোনো তথ্য ব্যবহারে সতর্ক করল ইউনিসেফ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ৭:২৬ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে টিকাবঞ্চিত শিশুদের সংখ্যা নিয়ে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনের কারণে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি বলছে, প্রচারিত এসব তথ্য বর্তমান পরিস্থিতির নয়, বরং এক বছর আগের একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) এক বার্তায় ইউনিসেফ জানায়, পুরোনো তথ্যকে বর্তমান বাস্তবতা হিসেবে উপস্থাপন করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, যা দেশের বিদ্যমান টিকাদান কার্যক্রমের সঠিক চিত্র তুলে ধরে না।

আরও পড়ুন: হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৭৩

ইউনিসেফ আরও জানায়, বাংলাদেশে শিশুদের টিকাদান কর্মসূচি নিয়মিতভাবে চলমান রয়েছে এবং এ খাতে অগ্রগতি বজায় রাখতে সরকার ও বিভিন্ন অংশীদারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে সংস্থাটি।

সংস্থাটির লক্ষ্য হচ্ছে, প্রতিটি শিশুকে জীবনরক্ষাকারী টিকার আওতায় নিয়ে আসা এবং টিকাদান কর্মসূচির ধারাবাহিকতা নিশ্চিত করা। এ বিষয়ে সঠিক তথ্য প্রচারের জন্য গণমাধ্যম ও সংশ্লিষ্টদের উৎস এবং তথ্যের সময়কাল যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

আরও পড়ুন: হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু