২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫২ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী রয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায়। সেখানে ৩৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৬

এ ছাড়া খুলনা বিভাগে ২৯০ জন, চট্টগ্রামে ১৬৫ জন, বরিশালে ১৫৯ জন, রাজশাহীতে ১৩৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২ জন, ময়মনসিংহে ৮২ জন, রংপুরে ৬৫ জন এবং সিলেটে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন সাতজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। অন্যদিকে, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫৫ হাজার ১৬৩ জন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, ডেঙ্গুর সংক্রমণ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ার পাশাপাশি হাসপাতালে রোগী ভর্তির চাপও অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে বড় হচ্ছে মৃত্যুর মিছিল

এক নজরে ডেঙ্গুর সর্বশেষ চিত্র গত ২৪ ঘণ্টায় মৃত্যু: ৭ জন,n গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি: ১,৫৯৩ জন। চলতি বছরে মোট মৃত্যু: ১৬৪ জন। চলতি বছরে হাসপাতালে ভর্তি: ৫৫,১৬৩ জন