ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৭১
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে দেশে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর হিসাবে এটি চলতি বছরের সর্বোচ্চ সংখ্যা।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত দেশে মোট ৫৬ হাজার ৯১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৬
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রামে ১৭৭, খুলনায় ৩৪৯, ময়মনসিংহে ৮৩, রাজশাহীতে ১৫৩, রংপুরে ৫৩ এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও নতুন উচ্চতায় পৌঁছেছে।





