হবিগঞ্জে নতুন গ্যাসের সন্ধান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪০ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপে নতুন গ্যাসের সন্ধান মিলেছে। সংস্কার (ওয়ার্কওভার) কার্যক্রম শেষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) কূপটিতে প্রাকৃতিক গ্যাসের প্রবাহ ধরা পড়ে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)।

রোববার (৭ সেপ্টেম্বর) এসজিএফএল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপ থেকে আগামী ১০ বছরে ২৫ দশমিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন সম্ভব হবে। বর্তমান বাজারে প্রতি ঘনমিটার এলএনজির দাম ৬৫ টাকা হিসাবে কূপটি থেকে আনুমানিক ৪ হাজার ৭০০ কোটি টাকার গ্যাস উত্তোলন করা যাবে।

আরও পড়ুন: ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

এসজিএফএল সূত্র জানায়, এসজিএফএল ও বাপেক্সের দক্ষ প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা কূপটির সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করেছেন।

বর্তমানে সংস্থাটির আওতায় সিলেট-১০এক্স, সিলেট-১১, ডুপিটিলা-১, কৈলাসটিলা-৯, রশিদপুর-১১ ও রশিদপুর-১৩ নম্বর কূপ খনন এবং কৈলাসটিলা-৯ ও বিয়ানীবাজার-২ নম্বর কূপে ওয়ার্কওভার (সংস্কার) কাজ চলছে।

আরও পড়ুন: জিসপ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের কার্যক্রম শুরু