পাকিস্তানে নির্বাচন: স্বতন্ত্র প্রার্থীর কাছে হারলেন নওয়াজ শরিফ

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৫:০৫ পূর্বাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৪
নওয়াজ শরিফ । ছবিঃ সংগৃহীত
নওয়াজ শরিফ । ছবিঃ সংগৃহীত

দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ পাকিস্তানে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর চলছে ভোটগণনা। সময় যত গড়াচ্ছে ততই বিস্তৃত পরিসরের অনানুষ্ঠানিক ফলও ঘোষণা হচ্ছে। 

দেশটির সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী নওয়াজ শরিফ খাইবার পাখতুনখাওয়ার এনএ- ১৫ মানসেহরা আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গাস্তাসাপের কাছে উল্লেখযোগ্য সংখ্যক ভোটে পরাজতি হয়েছেন। এবারের নির্বাচনী প্রেক্ষাপটে এটি বিরাট আশ্চর্যজনক ঘটনা।

আরও পড়ুন: যুদ্ধে ফিরলেই থাকবে বড় চমক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনী এলাকা এনএ-১৫ মানসেহরা থেকে পাওয়া অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যাচ্ছে, নওয়াজ শরিফ এই আসনে ৬৩ হাজার ৫৪টি ভোট পেয়েছেন। অন্যদিকে, শাহজাদা গাস্তাসাপ পেয়েছেন ৭৪ হাজার ৭১৩ ভোট। অর্থাৎ ১১ হাজার ৬৫৯ ভোটে পরাজিত হয়েছে নওয়াজ।

‘অনাকাঙ্ক্ষিত’ এই ফলাফলকে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জন্য বড় বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। অবশ্য নওয়াজ শরিফ লাহোরের এনএ-১৩০ আসনেও প্রার্থী হিসেবে রয়েছেন। সেখানে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াসমিন রশিদ।

আরও পড়ুন: ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের, ‘দিল্লির ভূগোল বদলে যেতে পারে’

এখন পর্যন্ত প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফলে ইমরানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৬টি আসনে, নওয়াজ শরিফের পিএমএল-এন প্রার্থীরা ৫টি আসনে ও বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থীরা ৪টি আসনে জয় পেয়েছেন।

সূত্র: সামা টিভি