শাজাহানপুরে আড়িয়া ইউপির উদ্যোগে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

Shahrier Islam Pallab
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ন, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:০৭ পূর্বাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পরিবেশ সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে বগুড়ার শাজাহানপুরে ব্যাপক উদ্যামে শুরু হয়েছে মশা নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি। উপজেলা প্রশাসনের নির্দেশনায় ও আড়িয়া ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় এ যৌথ কর্মসূচির সূচনা করা হয়।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে আড়িয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফলক উন্মোচন ও চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাইফুর রহমান।

আরও পড়ুন: নিকলীতে উৎসবের আমেজ, ১৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তাইফুর রহমান বলেন, "একটি সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে মশার বংশবৃদ্ধি রোধ এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের কোনো বিকল্প নেই। এর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানো প্রয়োজন। স্থানীয় ইউপির এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।"

​কর্মসূচিতে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস ঊর্মি, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, উপজেলা সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম।

আরও পড়ুন: বিএনপি কখনো চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেয় না: মীর সরফত আলী সপু

​এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় বিএনপি নেতা ও আড়িয়া ইউনিয়নের সাবেক আহ্বায়ক মোহসীন আলী, ইউপি সদস্য তাজুল ইসলাম বেলাল, আব্দুল বাসেদ রঞ্জু, আলমগীর হোসেনসহ পরিষদের অন্যান্য সাধারণ ও সংরক্ষিত আসনের নারী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠান শেষে ইউনিয়ন পরিষদের আশপাশের এলাকা ও বিভিন্ন ব্লকে মশক নিধন স্প্রে প্রয়োগ এবং ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হয়। সেই সাথে সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও নালা-নর্দমা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করা হয়।