মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে ইসরায়েলই সবচেয়ে বড় বাধা: এরদোয়ান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ন, ২১ জুন ২০২৫ | আপডেট: ৭:৪২ অপরাহ্ন, ২১ জুন ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে নতুন পরমাণু আলোচনার ঠিক আগে ইরানের ওপর ইসরায়েলের হামলার লক্ষ্য হলো “আলোচনাকে নস্যাতের” চেষ্টা।

তুরস্কের রাজধানী ইস্তানবুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এক কূটনৈতিক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এসময় তিনি ইসরায়েলের হামলাকে “সরাসরি ডাকাতি” উল্লেখ করে এর নিন্দা জানান এবং অভিযোগ করেন দেশটি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, নেতানিয়াহু সরকার প্রমাণ করছে যে তারা “এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা”।

তিনি আরও বলেন, “১৩ই জুনের হামলার মাধ্যমে নেতানিয়াহু সরকারের আসলে লক্ষ্য ছিল আলোচনা প্রক্রিয়াকে দুর্বল করা।”

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

“বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি আমার অনুরোধ— আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সঙ্গে সঙ্গতি রেখে আপনারা ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিন।”

গত ১৩ জুন থেকে ইরানে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল, যা এখনও চলছে। অভিযানে এ পর্যন্ত ইরানে নিহত হয়েছেন অন্তত ৪৩০ জন। নিহতদের মধ্যে ইরানের সাবেক সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরিসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন।