ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:৩৬ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান ব্যস্ততার কারণে বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে তার নির্ধারিত সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে বৃহস্পতিবার (২১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৩০ আগস্ট মেলোনির দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল। এই সফরে তিনি তার মেয়েকেও সঙ্গে আনার পরিকল্পনা করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মেলোনির সফর ঘিরে ঢাকার প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে গিয়েছিল। আগামী ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর একটি বৈঠক হওয়ারও প্রস্তুতি নেওয়া হয়েছিল।

আরও পড়ুন: যে শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা

এক কূটনীতিক জানান, মেলোনির এই এশিয়া সফরের শুরুটা হওয়ার কথা ছিল বাংলাদেশ দিয়ে। এরপর তার সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফরের কথা ছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চলমান আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর অন্যতম শীর্ষ নেতা হিসেবে ইতালির গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এই সফর বাতিল করা হয়েছে।

এরই মধ্যে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১ এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে তার ৩০ ও ৩১ আগস্টের বাংলাদেশ সফরকালীন সময়ের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে।