হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করে দেখছে ভারত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১২ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ২:১২ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পক্ষ থেকে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে। বিষয়টি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, চিঠি প্রাপ্তির পর বিষয়টি ভেবে দেখা হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “হ্যাঁ, আমরা একটি অনুরোধ পেয়েছি। এই অনুরোধটি চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে।” খবরটি জানিয়েছে রয়টার্স।

আরও পড়ুন: ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতা নেতৃত্বাধীন তুমুল আন্দোলনের কারণে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।

বাংলাদেশ সরকার ইতোমধ্যেই দুই দফায় তাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে। তবে এবারই প্রথমবার দিল্লি আনুষ্ঠানিকভাবে চিঠি প্রাপ্তি স্বীকার করেছে।

আরও পড়ুন: সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ১২, তাদের মধ্যে দুই বাংলাদেশি

রণধীর জয়সওয়াল আরও বলেন, “বাংলাদেশের জনগণের কল্যাণ—বিশেষ করে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি আমাদের অঙ্গীকারবদ্ধতা রয়েছে। এ বিষয়ে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ চালিয়ে যাব।”

এর আগে, গত বছরের ডিসেম্বরে দিল্লির কাছে প্রথমবারের মতো একই ধরনের চিঠি পাঠানো হয়েছিল।