আফগানিস্তানের জালালাবাদে পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটক
আফগানিস্তানের জালালবাদ শহরে শনিবার (২৮ ফেব্রুয়ারি) একটি পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা সংস্থা এএফপি’র। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের পাইলটকে জীবিত অবস্থায় আটক করা হয়েছে বলে দাবি করেছে আফগান সেনাবাহিনী ও পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের বরাতে এএফপি জানায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট প্যারাসুটের মাধ্যমে নিচে অবতরণ করেন। পরে নিরাপত্তা বাহিনী তাকে আটক করে।
আরও পড়ুন: ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
পুলিশের মুখপাত্র তায়েব হাম্মাদ বলেন, জালালাবাদের ষষ্ঠ জেলায় পাকিস্তানি যুদ্ধবিমানটি গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং পাইলটকে জীবিত আটক করা হয়েছে।
পূর্ব আফগানিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদীও দাবি করেন, আফগান বাহিনীর অভিযানে বিমানটি ভূপাতিত হয়েছে এবং পাইলট বর্তমানে তাদের হেফাজতে রয়েছে।
আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার আশায় ডলারের দরপতন
তবে এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার সত্যতা ও বিস্তারিত তথ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট দুই দেশের সরকারি বক্তব্যের অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক মহল।





