মিনাবে স্কুলে হামলা: ১০৮ মেয়ে শিক্ষার্থী নিহত
ইরানের মিনাব শহরে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ১০৮ শিক্ষার্থী নিহত হয়েছে—এমন দাবি উঠেছে। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার ওই শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। প্রথমে পাঁচজন শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা বাড়তে বাড়তে ১০৮ জনে পৌঁছায় বলে জানানো হয়।
ঘটনার পর শহরটির গভর্নর রোববার একদিনের শোক ঘোষণা করেছেন।
আরও পড়ুন: আন্দোলনে উত্তাল দিল্লি, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির -এর প্রকাশিত এক ভিডিওতে স্কুল ভবনের ভেতরে একাধিক মরদেহের ব্যাগ দেখা গেছে বলে দাবি করা হয়েছে।
এদিকে দেশটির দক্ষিণাঞ্চলের লামের্দ প্রদেশে একটি জিমনেশিয়ামে পৃথক হামলায় আরও ১৮ জন বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা। স্থানীয় এক স্বাস্থ্যকর্মীর ভাষ্য অনুযায়ী, নিহতদের অধিকাংশই শিশু এবং হামলায় প্রায় ১০০ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: সৌদির সঙ্গে ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
তবে এসব ঘটনার বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্তর্জাতিকভাবে স্বাধীনভাবে যাচাই করা তথ্যও এখনো সামনে আসেনি। ফলে ঘটনাগুলো নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।





