সৌদির আরামকো তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা, কার্যক্রম বন্ধ

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ন, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৪০ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের শাহেদ-১৩৬ ড্রোন দিয়ে সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। হামলার পর সৌদি আরামকো রাস তানুরা রিফাইনারির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

হামলার পর স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন সীমিত ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তথ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

রাস তানুরা সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত এবং এটি সৌদি আরামকো পরিচালিত বিশ্বের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। এখানে প্রতিদিন প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল শোধন করার সক্ষমতা রয়েছে। পাশাপাশি সংলগ্ন রপ্তানি টার্মিনাল থেকে প্রতিদিন বিপুল পরিমাণ তেল আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়।

এই স্থাপনায় শোধন ইউনিট, বিশাল সংরক্ষণ ট্যাংক, পাইপলাইনের নেটওয়ার্ক ও আন্তর্জাতিক তেলবাহী জাহাজের জন্য বড় বন্দর রয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহে এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় এখানে কঠোর নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা চালু থাকে।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তেল রপ্তানির ক্ষেত্রে রাস তানুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে বড় ধরনের বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।