ইরানে হামলা করবে না আরব আমিরাত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:১৪ পূর্বাহ্ন, ০৪ মার্চ ২০২৬ | আপডেট: ১১:১৪ পূর্বাহ্ন, ০৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানে পাল্টা হামলার পরিকল্পনা করছে—মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস -এর এমন প্রতিবেদন নাকচ করেছে সংযুক্ত আরব আমিরাত।

আমিরাত এক বিবৃতিতে জানিয়েছে, “ইরানের হামলার প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত তার প্রতিরক্ষা অবস্থানে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেয়নি।” তারা স্পষ্ট করে বলেছে, দেশটি এই যুদ্ধে কোনো পক্ষ নয়।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, উত্তেজনা প্রশমন এবং জাতিসংঘ সনদের প্রতি অঙ্গীকারের অংশ হিসেবে আমিরাত তাদের ভূমি, জলসীমা বা আকাশপথ ইরানের বিরুদ্ধে কোনো হামলার জন্য ব্যবহারের অনুমতি দেয়নি।

একইসঙ্গে দেশটি জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ অনুযায়ী আত্মরক্ষার বৈধ অধিকার তাদের রয়েছে এবং সেই অধিকার তারা বজায় রাখবে।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

বিবৃতির শেষাংশে সাংবাদিকতার দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের আগে দাপ্তরিক ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও।

সূত্র: টাইমস অব ইসরায়েল