লেবাননের বেকা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহত অন্তত ৪১

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ৯:০৮ পূর্বাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লেবাননের নাবী চিতে ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলায় নারী-শিশুসহ অন্তত ৪১ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়।

এর প্রতিবাদে ইসরায়েলের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি সামরিক ঘাঁটিতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। খবর : আল-জাজিরা ও বিবিসি

আরও পড়ুন: ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার নাবী চিত শহরে ইসরায়েলি বাহিনীর এ আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১। রাতভর চালানো এ হামলায় আরও অন্তত ৪০ জন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনী নাবী চিতে প্রথমে আকাশপথ থেকে বোমাবর্ষণ করে এবং পরে হেলিকপ্টার থেকে প্যারাট্রুপার নামিয়ে আক্রমণ চালায়। এর ফলে ওই এলাকার অসংখ্য ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে উদ্ধারকর্মীরা সেখানে কাজ করছেন।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের 'মেঘ চুরি' করছে যুক্তরাষ্ট্র?

এ বর্বরোচিত হামলার জবাব দিতে আজ শনিবার (০৭ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টার দিকে ইসরায়েলের সাফেদ শহরের উত্তর-পূর্বে অবস্থিত ‘দাদো’ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তারা জানিয়েছে, বৈরুতের দক্ষিণ শহরতলি এবং লেবাননের অন্যান্য জনপদে চালানো ইসরায়েলি পাশবিকতার পাল্টা জবাব হিসেবে এ বিশেষ অভিযান চালানো হয়েছে।

এনএনএর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত তিনজন লেবাননের সেনাসদস্য ও একজন জেনারেল সিকিউরিটি অধিদপ্তরের সদস্য রয়েছেন। 

প্রতিবেদনে বলা আরও হয়, ২০২৪ সালের নভেম্বর মাসে উত্তরাঞ্চলীয় শহর বাতরুন থেকে বিশেষ ইউনিটের সদস্যরা হিজবুল্লাহ সদস্য ইমাদ আমহাজকে আটক করার পর এটিই লেবাননের ভেতরে ইসরাইলি বাহিনীর সবচেয়ে বড় মাত্রার অনুপ্রবেশ। 

এদিকে লেবানন-সিরিয়া সীমান্ত এলাকায় ইসরাইলি বাহিনী অবতরণের চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনএনএ। সংস্থাটি বলেছে, এ লড়াইয়ে হিজবুল্লাহর যোদ্ধারাও অংশ নিয়েছেন। 

এনএনএ জানায়, লেবানন-সিরিয়া সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় ইসরাইলি অবতরণের চেষ্টা প্রতিহত করতে সংঘর্ষ চলছে।