সারজিস আলম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতাল-এ নেওয়া হয়।
আরও পড়ুন: দেশ ভালো নেই, মানুষ কষ্টে আছে: শফিকুর রহমান
পরিবারের সূত্রে জানা গেছে, হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ





