আল-কায়েদা নেতার খোঁজে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:০৩ পূর্বাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণ এশিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন আল-কায়েদা-র এক শীর্ষ নেতার তথ্য দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট -এর উপপ্রধান আতেফ ইয়াহইয়া ঘৌরি-র অবস্থান সম্পর্কে তথ্য পেতে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়নের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরাইল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে আরও কয়েকজনকে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ তালিকায় রয়েছেন—

* আবু আলা আল-ওয়ালাই

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান ৬০ দিনের সমঝোতা: ফাঁস হওয়া ১২ শর্তে কী আছে?

* হায়দার আল-ঘারাউই

* আহমাদ আল-হামিদাউই

মার্কিন প্রশাসনের দাবি, এসব পদক্ষেপের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের কার্যক্রম দুর্বল করা এবং সংশ্লিষ্ট নেতাদের আইনের আওতায় আনা।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ায় জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের পুরস্কার ঘোষণা গোয়েন্দা তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।