হামলায় আহত হন ইরানের নতুন সুপ্রিম লিডার, ভেঙে গেছে এক পা : সিএনএন
মোজতবা খামেনি ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই যুদ্ধের প্রথমদিন হামলায় আহত হন বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, গত ২৮ আগস্ট ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর যৌথ হামলায় তার একটি পা ভেঙে যায়। হামলার সময় তার চোখের আশপাশেও আঘাত লাগে এবং মুখে কিছু ক্ষতচিহ্ন রয়েছে। তবে তিনি প্রাণে বেঁচে যান।
আরও পড়ুন: সৌদির পাশে নেই মিত্ররা, হুথিদের মোকাবিলায় কঠিন পরিস্থিতিতে রিয়াদ
যুদ্ধের প্রথমদিন সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি-র বাসভবন লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়। ওই হামলায় তিনি ও তার পরিবারের পাঁচ সদস্য নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সেই হামলা থেকে বেঁচে যান মোজতবা খামেনি।
এদিকে মাসুদ পেজেশকিয়ান-এর ছেলে ইউসুফ পেজেশকিয়ান বুধবার জানান, তিনি শুনেছেন মোজতবা খামেনি হামলায় আহত হয়েছেন। তবে বর্তমানে তিনি ভালো ও নিরাপদ আছেন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসায় পরিবার আনার সুযোগ বন্ধ, থাকছে কিছু ছাড়
এর আগে সাইপ্রাসে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা সালারিয়ান সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেন, আয়াতুল্লাহ খামেনির ওপর চালানো একই হামলায় আহত হন মোজতবা খামেনি। তিনি আরও জানান, আহত থাকার কারণে আপাতত মোজতবা খামেনি কোনো বক্তব্য দিচ্ছেন না।





