মুজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন, কোনো সমস্যা নেই: ইরান
ইরান-এর নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
শনিবার ‘এমএস নাউ’ নামের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: সৌদিতে প্রবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, এক সপ্তাহে গ্রেপ্তার ১৪ হাজার
এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, মুজতবা খামেনি আহত হয়েছেন এবং সম্ভবত তার শরীরের কোনো অংশে গুরুতর ক্ষতি হয়েছে।
এই প্রসঙ্গে আরাগচি বলেন, “নতুন সর্বোচ্চ নেতার কোনো সমস্যা নেই, তিনি সম্পূর্ণ সুস্থ। তিনি গতকাল তার বার্তা দিয়েছেন এবং নিজের দায়িত্ব পালন করে যাবেন।”
আরও পড়ুন: মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় ইরানের পাল্টা হামলার ব্যাপক প্রস্তুতি
সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম ভাষণে মুজতবা খামেনি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ রাখার ইঙ্গিত দেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়, তাহলে নতুন নতুন ফ্রন্ট খুলে দেওয়া হবে।





