যুদ্ধ বন্ধে উভয় পক্ষ চুক্তিতে আগ্রহী: ট্রাম্পের দাবি

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৪৪ পূর্বাহ্ন, ২৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরান অস্বীকার করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধারাবাহিকভাবে দাবি করছেন, উভয় পক্ষ যুদ্ধ বন্ধে একটি চুক্তি করতে সম্মত হয়েছে।

আজ সোমবার (২৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে আমি কোনো চুক্তির গ্যারান্টি দিতে পারছি না।” তিনি আরও বলেন, “যদি কোনো চুক্তি হয়, তবে তা ইরান এবং এই অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ সূচনা হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় প্রধান বিষয়গুলোতে ইতোমধ্যেই ঐকমত্য হয়েছে।”

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরানিরাই আলোচনার জন্য ফোন করেছেন, তিনি নিজে থেকে তাদের সঙ্গে যোগাযোগ করেননি। তিনি বলেন, কিছুক্ষণ আগে ইসরায়েলি নেতাদের সঙ্গে কথা হয়েছে এবং ইসরায়েল এই পরিস্থিতি থেকে খুশি হবে।

ইরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো ধরনের আলোচনা চলছে না।

আরও পড়ুন: যে শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা

সূত্র: আল জাজিরা