দুই দিনের মধ্যে আবারও ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা হতে পারে: ট্রাম্প
আগামী দুই দিনের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে আবারও আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, এই আলোচনা পাকিস্তান-এ অনুষ্ঠিত হতে পারে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পরবর্তী দুইদিনে কিছু একটা হতে পারে। আমরা পাকিস্তানে যেতে বেশি আগ্রহী।
আরও পড়ুন: ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
এর আগে গত শনিবার ইসলামাবাদ-এ দুই দেশের মধ্যে অনুষ্ঠিত বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।
মেলোনিকে নিয়ে ট্রাম্পের সমালোচনা
আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার আশায় ডলারের দরপতন
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-এর সাহস নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। ইতালীয় সংবাদমাধ্যম কোরিরে দেল্লা সেরা-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ভেবেছিলাম মেলোনির সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ সামরিক অভিযানের বিরোধিতা করেছিলেন মেলোনি। এ কারণেই তার সমালোচনা করেন ট্রাম্প।
এর আগে পোপ লিও চতুর্দশ-কে নিয়েও বিতর্কিত মন্তব্য করেন ট্রাম্প, যাকে তিনি ‘দুর্বল’ বলে আখ্যা দেন। এ মন্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানান মেলোনি।
মেলোনির প্রতিক্রিয়ার জবাবে ট্রাম্প বলেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তা ইতালির জন্য হুমকি হয়ে উঠতে পারে।





