ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা’ হবে: ট্রাম্পের হুমকি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:০৫ পূর্বাহ্ন, ০৫ মে ২০২৬ | আপডেট: ৩:০৫ অপরাহ্ন, ০৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজে হামলা হলে ইরানকে “পৃথিবীর বুক থেকে মুছে ফেলা” হবে।

ফক্স নিউজের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে আগের চেয়ে আরও উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে এবং বিশ্বজুড়ে তাদের ঘাঁটিগুলো শক্তিশালী অবস্থানে আছে।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

ট্রাম্প বলেন, “আমাদের কাছে সেরা সব সামরিক সরঞ্জাম আছে। প্রয়োজন হলে আমরা সেগুলো ব্যবহার করব।” তিনি ইঙ্গিত দেন, হরমুজ প্রণালিতে চলমান ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিচালনাকারী মার্কিন জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, চলমান উত্তেজনার মধ্যেও ইরান এখন শান্তি আলোচনায় আগের তুলনায় বেশি নমনীয় অবস্থানে এসেছে। তবে একই সঙ্গে তিনি ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে বিশ্বজুড়ে বিপুল পরিমাণ জ্বালানি সরবরাহ হয়, ফলে যে কোনো সামরিক সংঘাত বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।