যুক্তরাষ্ট্রকে ছাড়াই সমস্যা সমাধান করতে পারে মধ্যপ্রাচ্য: পেজেশকিয়ান
মধ্যপ্রাচ্যের দেশগুলো যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক সমস্যার সমাধানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা উচিত নয়। নিজেদের সমস্যা নিজেরাই সমাধানের উদ্যোগ নিতে হবে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে আগ্রাসী পদক্ষেপ নিতে শুরু করে, তখন সবার কাছে স্পষ্ট হয়ে যায় যে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা সব দেশের জন্যই উপকারী হবে। পাশাপাশি রাশিয়া এবং স্বাধীন ও সার্বভৌম অবস্থান বজায় রাখতে আগ্রহী অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় যেসব কাজ করা যাবে না, জানাল দূতাবাস
সূত্র: আলজাজিরা





