ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলবে ২ এপ্রিল পর্যন্ত

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৩৩ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সেলস ইন্টার্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে সেলস ইন্টার্ন পদে মোট ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীদের মাইক্রোসফট অফিস—বিশেষ করে ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টে ভালো দক্ষতা থাকতে হবে। এ পদে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন নেই।

আরও পড়ুন: ওয়ালটনে চাকরির সুযোগ

নিয়োগপ্রাপ্তরা ঢাকার বসুন্ধরা এলাকায় অফিসভিত্তিক ফুলটাইম কাজ করবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১০ থেকে ১২ হাজার টাকা বেতন পাবেন। এছাড়া মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।

ওয়ালটন জানিয়েছে, ইন্টার্নশিপ প্রোগ্রাম সফলভাবে সম্পন্নকারীদের ভবিষ্যতে প্রতিষ্ঠানের জনবল চাহিদা অনুযায়ী স্থায়ী পদে নিয়োগের সুযোগ থাকতে পারে।

আরও পড়ুন: বিকাশে চাকরির সুযোগ

আগ্রহী প্রার্থীরা ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.waltonhil.com) প্রবেশ করে নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।