ফায়ার সার্ভিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:০৯ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে মোট ০৯টি পদে ১৯৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ এপ্রিল থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ০৯ মে ২০২৬ পর্যন্ত।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীদের জন্য রয়েছে চাকরির সুযোগ। স্নাতক পাস থেকে শুরু করে মাধ্যমিক ও অষ্টম শ্রেণি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে ফায়ার ফাইটার পদে, যেখানে পুরুষ ও মহিলা মিলিয়ে ১৬৫ জন নেওয়া হবে। এ পদের জন্য প্রার্থীদের শারীরিক যোগ্যতার নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে এবং অবিবাহিত হতে হবে।

এছাড়া সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর, ধর্মীয় শিক্ষক (ইসলাম), ইঞ্জিন ড্রাইভার (মেরিন), ড্রাইভার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, নার্সিং অ্যাটেনডেন্ট, অফিস সহায়ক এবং সহকারী হোজ রিপেয়ারার পদেও নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন: মেঘনা গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পদভেদে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে জাতীয় বেতন স্কেল অনুযায়ী (গ্রেড ১৩ থেকে গ্রেড ২০)। আবেদনকারীদের বয়স ১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী সাধারণত ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ফায়ার ফাইটার ও নার্সিং অ্যাটেনডেন্ট পদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ২০ বছর নির্ধারণ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুসরণ করতে বলা হয়েছে।