আড়ংয়ে চাকরির সুযোগ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১:০২ অপরাহ্ন, ০৫ মে ২০২৬ | আপডেট: ১২:১০ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের অন্যতম জনপ্রিয় পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং (Aarong) সিকিউরিটি বিভাগে ‘অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে, যা চলবে আগামী ১১ মে ২০২৬ পর্যন্ত।

প্রতিষ্ঠানটি গত ৪ মে থেকে আবেদন গ্রহণ শুরু করেছে। যোগ্য প্রার্থীরা আড়ংয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ বিভিন্ন সুবিধা পাবেন।

আরও পড়ুন: এসিআই মোটরসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এই পদে আবেদন করতে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, অ্যাক্সেস কন্ট্রোল, ফায়ার অ্যালার্ম সিস্টেম এবং সেন্সরমেটিক গেট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। নিরাপত্তা ব্যবস্থাপনা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পদটি ফুলটাইম এবং কর্মস্থল ঢাকায়। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করা হয়নি।

আরও পড়ুন: ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে আড়ংয়ের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.aarong.com) ভিজিট করতে পারেন।