ওয়ালটনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:১১ পূর্বাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ‘প্রিন্টিং মেশিন অপারেটর (ডিজিটাল প্রিন্ট মেশিন এবং স্ক্রিন প্রিন্ট মেশিন)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে মোট ১০ জন নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত প্রতিষ্ঠানের কার্যালয়ে পূর্ণকালীন (ফুলটাইম) ভিত্তিতে কাজ করবেন।

আরও পড়ুন: আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদনের জন্য প্রার্থীদের জেএসসি/জেডিসি অথবা অষ্টম শ্রেণি পাস হতে হবে। পাশাপাশি এসওপি (SOP) অনুযায়ী মেশিন চালু, বন্ধ এবং উৎপাদন পরিচালনার বিষয়ে জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

এ পদে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ন্যূনতম ২০ বছর হতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া নির্বাচিত কর্মীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুন: ওয়ান ব্যাংকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিষ্ঠান: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদ: প্রিন্টিং মেশিন অপারেটর (ডিজিটাল প্রিন্ট মেশিন ও স্ক্রিন প্রিন্ট মেশিন)

পদসংখ্যা: ১০

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি পাস

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: কালিয়াকৈর, গাজীপুর

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬

প্রার্থীদের ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া অনলাইন আবেদন করতে এখানে ক্লিক করুন।