ওয়ালটনে চাকরির সুযোগ
বেসরকারি খাতের প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কস্টিং ও বাজেটিং বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী-পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। গত ১১ আগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ আগস্ট ২০২৬ রাত ১২টা পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
আরও পড়ুন: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: কস্টিং ও বাজেটিং
আরও পড়ুন: ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: গাজীপুরের কালিয়াকৈর
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়স: ২২ থেকে ৩২ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স বিষয়ে বিবিএ বা এমবিএ ডিগ্রি থাকতে হবে।
এ ছাড়া মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে। বিশেষ করে ডেটা বিশ্লেষণের জন্য এক্সেল ও পাওয়ার বিআই এবং প্রেজেন্টেশনের জন্য পাওয়ারপয়েন্টে দক্ষতা প্রয়োজন।
অভিজ্ঞতা
প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ থেকে সর্বোচ্চ ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
যেসব সুবিধা পাবেন
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—
প্রভিডেন্ট ফান্ড
পারফরম্যান্স বোনাস
বিমা সুবিধা
লভ্যাংশ
মোবাইল বিল
দুপুরের খাবারের সুবিধা
প্রতি বছর বেতন বৃদ্ধি
বছরে দুটি উৎসব বোনাস
চিকিৎসা সুবিধা
কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন শুরু: ১১ আগস্ট ২০২৬
আবেদনের শেষ সময়: ২১ আগস্ট ২০২৬, রাত ১২টা
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.waltonhil.com
আবেদনের আগে প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া যোগ্যতা ও অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।





