নভোএয়ারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:৫৩ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নভোএয়ার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কার্গো সেলস অ্যান্ড সার্ভিস বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গত ৩১ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নভোএয়ার লিমিটেড

আরও পড়ুন: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: কার্গো সেলস অ্যান্ড সার্ভিস

আরও পড়ুন: সেভ দ্য চিলড্রেনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: যেকোনো জায়গায়

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়স: ২৮ থেকে ৪৫ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

অভিজ্ঞতা: ৪ থেকে ৫ বছর

আবেদন শুরু: ৩১ আগস্ট ২০২৬

আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬

যোগ্যতা

আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি বিমান সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, বিমা, মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নভোএয়ারের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬।

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.flynovoair.com