ঢাকা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:১৫ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের কর্পোরেট/এসএমই ডকুমেন্টেশন ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ব্যাংকটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

পদের নাম ও যোগ্যতা

আরও পড়ুন: আড়ংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পদ: কর্পোরেট/এসএমই ডকুমেন্টেশন ম্যানেজার

বিভাগ: ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন

আরও পড়ুন: গ্রামীণ টেলিকম ট্রাস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর

অন্যান্য যোগ্যতা: এসএমই ক্রেডিট ডকুমেন্টেশন ও ক্রেডিট-সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে।

পদসংখ্যা বিজ্ঞপ্তিতে নির্ধারিত নয়। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ করা হয়নি।

চাকরির ধরন ও কর্মস্থল

চাকরিটি ফুলটাইম। কর্মক্ষেত্র অফিসভিত্তিক এবং কর্মস্থল ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ঢাকা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট https://dhakabank.com.bd-এ পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৬।