ওয়ালটনে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:২৫ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ফ্রন্ট ডেস্ক অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি একটি পদে নারী প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ২৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে, চলবে ৬ অক্টোবর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

আরও পড়ুন: মেরী স্টোপসে চাকরির সুযোগ

পদের নাম: ফ্রন্ট ডেস্ক অফিসার

পদসংখ্যা: ১টি

আরও পড়ুন: এসএসসি পাসেই ওয়ালটনে চাকরির ‍সুযোগ

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু নারী

বয়সসীমা: ২৪ থেকে ৩০ বছর

কর্মস্থল: ঢাকা

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/ইংরেজিতে বিএ

অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন মাধ্যম: অনলাইন

আবেদন শুরু: ২৬ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের শেষ সময়: ৬ অক্টোবর ২০২৬

যোগ্যতা ও দক্ষতা

প্রার্থীকে বিবিএ অথবা ইংরেজিতে বিএ ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বাংলা ও ইংরেজি—দুই ভাষায় যোগাযোগের ক্ষেত্রে ভালো দক্ষতা থাকতে হবে। পাশাপাশি Microsoft Office-এর Word, Excel ও Outlook ব্যবহারে দক্ষতা চাওয়া হয়েছে।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা দেওয়া হবে।

সুবিধার মধ্যে রয়েছে—টি/এ, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, মুনাফার অংশ, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন বৃদ্ধি এবং বছরে দুটি উৎসব বোনাস।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.waltonhil.com

আবেদনের শেষ সময়: ৬ অক্টোবর ২০২৬