নগদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ডাক বিভাগের মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইন্টারনাল অডিট বিভাগে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পদে একজন নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীকে ঢাকায় ফুলটাইম ভিত্তিতে অফিসে কাজ করতে হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা
আরও পড়ুন: বাবার জামায়াতের রাজনীতির সম্পৃক্ততার কারণে বাদ পড়েছেন, দাবি ঢাবি শিক্ষার্থীর
অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে আবেদনের জন্য প্রার্থীকে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সে বিবিএ অথবা ইনফরমেশন সিস্টেমে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীর মোবাইল মানি প্ল্যাটফর্ম, পেমেন্ট সিস্টেম, ডিজিটাল ওয়ালেট এবং টেলিকম ও ব্যাংকিং ব্যবস্থার সমন্বিত কার্যক্রম সম্পর্কে ধারণা থাকতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম ৩০ বছর। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: স্বপ্নে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
বেতন ও সুযোগ-সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এর পাশাপাশি নির্বাচিত প্রার্থী প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। সুবিধার মধ্যে রয়েছে—প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, পূর্ণাঙ্গ স্বাস্থ্য ও চিকিৎসা বিমা এবং বছরে দুটি উৎসব বোনাস।
নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য
প্রতিষ্ঠান: নগদ লিমিটেড
পদ: অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট
বিভাগ: ইন্টারনাল অডিট
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: ঢাকা
বয়স: ন্যূনতম ৩০ বছর
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন শুরু: ৩০ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ সময়: ১০ অক্টোবর ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট: https://nagad.com.bd
আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।





