ওয়ান ব্যাংকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ট্রেইনি অফিসার (ক্যাশ/জিবি/অন্যান্য) পদে জনবল নিয়োগ দেবে। গত ৭ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩০ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি
আরও পড়ুন: সিটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পদের নাম: ট্রেইনি অফিসার (ক্যাশ/জিবি/অন্যান্য)
পদসংখ্যা: নির্ধারিত নয়
আরও পড়ুন: যমুনা ফিউচার পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: যেকোনো জায়গায়
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
বেতন: মাসিক ৩০,০০০ টাকা
অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে ১–২ বছরের অভিজ্ঞতা
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন শুরু: ৭ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীর যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
এ ছাড়া বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ও বলায় ভালো দক্ষতা থাকতে হবে। কম্পিউটার এবং বিশেষ করে এমএস অফিস প্যাকেজ ব্যবহারে দক্ষতাও প্রয়োজন।
যাদের জন্য সুযোগ
ব্যাংকিং খাতে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন। বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদন করবেন যেভাবে
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের ওয়ান ব্যাংকের নির্ধারিত অনলাইন প্রক্রিয়ায় আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনসংক্রান্ত তথ্য ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.onebank.com.bd
আবেদনের শেষ সময়: ১৭ অক্টোবর ২০২৬।





