জুলাই-আগস্ট গণহত্যা: সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী ট্রাইব্যুনালে হাজির

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ন, ০৭ জুলাই ২০২৫ | আপডেট: ৪:২১ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই-আগস্ট গণহত্যা মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এ বি এম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে প্রিজনভ্যানে করে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ তার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি এই মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন।

আরও পড়ুন: ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগ করলে মিলবে না পেনশন সুবিধা

সেদিন শুনানিতে রাষ্ট্রপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান, যিনি এ বি এম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আবেদন করেন। তার সঙ্গে আরও ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী মনোয়ার হোসেন তামিম, ব্যারিস্টার মইনুল করিম, তারেক আব্দুল্লাহ ও সাইমুম রেজা।

এ মামলায় এ বি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে বলে জানায় প্রসিকিউশন।

আরও পড়ুন: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা