দুদকের মামলায়ও জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ৭:৫০ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। এর আগে সন্ত্রাসবিরোধী আইনের মামলাতেও তিনি জামিন লাভ করেছিলেন।

বুধবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ তার জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন: জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে: গাজী নজরুলের বিষয়ে আদালত

আদালতে আনিস আলমগীরের পক্ষে জামিন আবেদন করে শুনানি করেন আইনজীবী তাসলিমা জাহান পপি। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, দুই মামলায় জামিন হওয়ায় তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

এর আগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায়ও আদালত থেকে জামিন পান এই সাংবাদিক।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা: হানিফসহ ৪ জনের মামলায় রায় যেকোনো দিন