হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেছে চেম্বার জজ
স্বদেশ প্রপার্টিসের কার্যক্রমে আর কোনো বাধা রইল না
ছবিঃ সংগৃহীত
স্বদেশ প্রপার্টিস লিমিটেডের স্বর্ণালী আবাসন প্রকল্পের কার্যক্রমের ওপর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক গত ১ জুন তারিখে দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছে চেম্বার জজ আদালত।
আজ বুধবার চেম্বার জজ আদালতের বিচারপতি ফারহা মাহবুব হাইকোর্টের নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্বদেশ প্রপার্টিস লিমিটেডের দায়ের করা আপিল মঞ্জুর করে নিম্ন আদালতের আদেশ স্থগিত করেন। যার ফলে এই আদেশের মাধ্যমে স্বদেশ প্রপার্টিস লিমিটেডের স্বর্ণালী আবাসন প্রকল্পে কার্যক্রম চালাতে আর কোনো বাধা রইল না।
আরও পড়ুন: নাসির-তামিমা দম্পতিকে খালাস দিলেন আদালত
গতকাল বুধবার স্বদেশ প্রপার্টিস লিমিটেডের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং-১৭০৬/২০২৬ দায়েরের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ওই নিষেধাজ্ঞা স্থগিত করা হয়।





