সাংবাদিক আলী মাহমুদের রহস্যজনক মৃত্যু
সিনিয়র সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সদস্য ও বিএনপির মিডিয়া সেলের সদস্য দৈনিক দিনকাল-এর এডিটর আলী মাহমুদ রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। সোমবার তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলী মাহমুদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি ঘিরে সহকর্মী সাংবাদিক ও ঘনিষ্ঠজনদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে বলে জানা গেছে।
আরও পড়ুন: সিনিয়র সাংবাদিক আমির খসরু আর নেই
তার আকস্মিক মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
আলী মাহমুদ দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন এবং রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ে তার লেখালেখি পাঠকমহলে পরিচিত ছিল।
আরও পড়ুন: ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন





