ভারত থেকে এলো ২৪৫০ মেট্রিক টন গম

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ন, ৩০ অগাস্ট ২০২২ | আপডেট: ৭:১২ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২২
ফাইল ফটো
ফাইল ফটো

ভারত থেকে ট্রেনে করে ২ হাজার ৪৫০ মেট্রিক টন এলসির গম আমদানি করা হয়েছে। দুই দিন থেকে জয়পুরহাট স্টেশনে গমগুলো আনলোড করা হচ্ছে। জয়পুরহাট স্টেশন মাস্টার মো. হাবিবুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি জানিয়েছেন।

গম আমদানি করেছে জয়পুরহাটের মেসার্স রেনু কন্সট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ম্যানেজার রাজু আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ভারতের বিহার রাজ্য থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন এলসির গম আমদানি করা হয়েছে। ট্রেনের ৪২টি ওয়াগনে গম এসেছে। এসব গম আনলোড করা হচ্ছে।

আরও পড়ুন: সবাই দায়িত্বশীল হলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টেশন মাস্টার মো. হাবিবুর রহমান বলেন, এসব গম রাধিকাপুর-বিরল রেলপথে শনিবার (২৭ আগস্ট) জয়পুরহাট স্টেশনে এসেছে। গম আমদানিতে সরকার ভাড়া পেয়েছে ৯ লাখ ৫৮ হাজার টাকা। গম আনলোড শেষে ট্রেনটি একই পথে ভারতে চলে যাবে।

এদিকে বর্তমান বাজারে ৩৮ থেকে ৪২ টাকা কেজি দরে গম বিক্রি হচ্ছে। তবে ডলারের দামের কারণে আমদানিতেও গমের দাম কমার সম্ভবনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: ঈদের জামাতে প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দিলেন খতিব