ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেল অনুষ্ঠিত

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২২ | আপডেট: ৩:২২ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২২
(no caption)
(no caption)

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ারে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী সিআইপি।

এতে ২০২৩ সালের কর্মপরিকল্পনা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন- হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, পরিচালক- মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. একে মাহবুবুল হক, পরিচালক- অভিজিৎ ভট্টাচার্য্য এফসিএ, চীফ ফিন্যান্সিয়াল অফিসার বৈদ্যনাথ সাহা এফসিএ, ডেপুটি ডিরেক্টর ডা. কাজী রফিকুল আলম ও সিনিয়র ম্যানেজার সাহেদা খাতুন।

আরও পড়ুন: ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দর নিউমুরিং টার্মিনালের চুক্তি সই

সম্মেলনে নতুন বছরের শুরুতে একটি পূর্ণাঙ্গ ‘হেপাটোবিলিয়ারী প্যানক্রিয়াটিক সেন্টার’ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরবর্তীতে লিভার প্রতিস্থাপনের পরিকল্পনা করা হয়। এ ছাড়াও রোগীদের আরও উন্নত ও দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য প্রশস্থ নতুন বহির্বিভাগ স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেখানে দিবা-রাত্রি অনেক রোগীকে এক সাথে বহির্বিভাগ চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হবে।

পুরো অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সহকারী মহাব্যবস্থাপক একেএম সাহেদ হোসেন। সম্মেলন শেষে স্বীকৃতিস্বরূপ বিভিন্ন কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

আরও পড়ুন: গিয়াস উদ্দিন রিমন সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত