সুবিধাবঞ্চিতের সেলাই মেশিন ও শুভেচ্ছা উপহার পুনাক বরিশাল

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৩ | আপডেট: ৮:৩৩ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৩
(no caption)
(no caption)

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বরিশাল জেলা শাখা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন ও শুভেচ্ছা উপহার বিতরণ করেছে। আজ মঙ্গলবার(১৫ মার্চ ২০২৩) বিকেলে এ উপলক্ষে বরিশাল জেলা পুনাক কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। পুনাক, বরিশাল জেলা শাখার সভানেত্রী তাহমিনা জয়নব প্রীতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিট পুলিশ, পুনাক সভানেত্রী সোনিয়া ইসলাম। অনুষ্ঠানে বরিশাল রেঞ্জের বিভিন্ন ইউনিটে কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের সহধর্মিনীগণ এবং পুনাক, বরিশাল জেলার সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মজুরি বৃদ্ধির পরও আন্দোলনে পোশাক শ্রমিকরা

প্রধান অতিথির বক্তৃতায় পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেন, পুনাক নিজস্ব গন্ডির বাইরে বেরিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। এছাড়া, বৃহত্তর পরিসরে নারীর ক্ষমতায়নেও কার্যকর ভূমিকা পালন করছে।

তিনি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সেলাই মেশিন ও শুভেচ্ছা উপহার বিতরণ করেন।

আরও পড়ুন: আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পুনাক সভানেত্রী বরিশাল মেট্রোপলিটন পুলিশ পুনাক কার্যালয় পরিদর্শন এবং পুনাক সদস্যাদের সাথে মতবিনিময় করেন।