সুইডেনে কোরআন পোড়ানোর তীব্র নিন্দা বাংলাদেশের

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ন, ৩০ জুন ২০২৩ | আপডেট: ৩:২৭ অপরাহ্ন, ৩০ জুন ২০২৩
(no caption)
(no caption)

সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের বাইরে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

‘মত প্রকাশের স্বাধীনতার’ নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অপমান করার এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রী তারেক রহমানের

গতকাল বৃহস্পতিবার (৩০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অনাকাঙ্ক্ষিত উসকানি বন্ধে বাংলাদেশ আবারও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুসারে, সুইডেনে বসবাসরত ইরাকি নাগরিক সালওয়ান মোমিকা বুধবার স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে ইসলামের পবিত্র গ্রন্থের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

এরপর অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছে।