কুয়াশার কারণে ঢাকায় নামলো ইন্ডিগো এয়ারের প্লেন
মুম্বাই-গুয়াহাটিগামী ইন্ডিগো এয়ারের একটি প্লেন ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে শনিবার ভোর চারটার দিকে জরুরি অবতরণ করেছে। শনিবার (১৩ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, গুয়াহাটিতে প্লেনটি অবতরণ করতে ব্যর্থ হয়। এরপর এটি ফিরে এসে ঢাকায় অবতরণ করে।
আরও পড়ুন: সহিংসতা ছাড়াই উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন
এক্স-এর একটি পোস্টে মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর বলেছেন, তার মুম্বাই থেকে গুয়াহাটিগামী ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে।
তিনি লিখেছেন, আমি মুম্বাই থেকে গুয়াহাটিগামী একটি প্লেনে উঠেছিলাম। কিন্তু ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। পরবর্তীসময়ে এটি ঢাকায় অবতরণ করে।
আরও পড়ুন: দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত
তিনি আরও বলেন, যাত্রীরা এখনো প্লেনের ভেতরেই আছেন। ৯ ঘণ্টা ধরে প্লেনের ভেতরে আটকে আছি। সূত্র: এনডিটিভি





