আসছে ভারতীয় আলু

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৭:৫৭ পূর্বাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভরা মৌসুমেও আলুর দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই আবারও ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। এরই প্রেক্ষিতে শনিবার সকাল থেকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আসতে শুরু করেছে ভারতীয় আলু। এদিকে আমদানির খবরেই স্থানীয় পাইকারি বাজারে পড়ে গেছে আলুর দাম।

শনিবার (৩ জানুয়ারি) সকালে ভারত থেকে আলুভর্তি দুটি ট্রাক ঢুকতে দেখা গেছে হিলি বন্দরে। গত কয়েক দিন আগে যে আলু খুচরা বাজারে বিক্রি হয়েছিল ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে আজ তা আজ সকালে বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে। পাইকারি বাজারে কেজিপ্রতি এসব আলু বিক্রি হচ্ছে ২৩ থেকে ২৫ টাকা দরে।

আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের

জানা গেছে, ভরা মৌসুমেও আলুর দাম না কমায়, তা চলে গিয়েছিল নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে তাই আবারও ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। হিলি বন্দরে ৫২ জন আমদানিকারক ৩৫ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছে।

এদিকে আলু আমদানির খবরে হিলি বন্দর বাজারে পাইকারি ও খুচরা বাজারে কমতে শুরু করেছে আলুর দাম।

আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

এর আগে গত বছরের ৩০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে আলু আমদানির অনুমোদন দেয় সরকার।