চীন যাচ্ছেন জামায়াতসহ ইসলামি দলগুলোর ১৪ নেতা
জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরের ১০ জন নেতাসহ আরও ৪টি ইসলামি দলের একটি প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। ১৪ সদস্যের এই দলের নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। দেশটির ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আজ বুধবার তারা সে দেশে যাচ্ছেন।
সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এক সপ্তাহের সফর শেষে গত ১৬ নভেম্বর দেশে ফিরেছে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে দলের চার সদস্যের প্রতিনিধিদল।
আরও পড়ুন: ঈদের জামাতে প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দিলেন খতিব
বুধবার(২৭ নভেম্বর) রাতে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লা মো. তাহের, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ নেতারা চীন সফরে যাচ্ছেন।
জানতে চাইলে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের গতকাল রাতে বলেন, চীন সরকারের আমন্ত্রণে তারা বুধবার রাতে ঢাকা ছাড়বেন। চীনের জিনজিয়াং প্রদেশসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করবেন তারা। এ সময় দেশটির শীর্ষ ক্রেতা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
আরও পড়ুন: ঈদুল আজহায় জিয়া পরিবারের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী





