বিয়ে করলেন সমন্বয়ক সার্জিস, স্ত্রী কোরআনের হাফেজ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৫:৫৮ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর ফেসবুক থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে শুক্রবার (৩১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ছবি শেয়ার করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ক্যাপশনে লিখেছেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।

আরও পড়ুন: জ্বালানি সংকটের আশঙ্কা: ব্যক্তিগত যানবাহন কমিয়ে গণপরিবহণ ব্যবহারের আহ্বান

ওই ছবিতে সারজিসকে শেরওয়ানি ও পাগড়ি পরিহিত দেখা গেছে। তার দুই পাশে উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহকে দেখা গেছে।

এদিকে হাসনাত আব্দুল্লাহও ফেসবুক পোস্টে সারজিস আলমকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, অভিনন্দন বন্ধু সারজিস। তোমাদের জন্য শুভ কামনা জানাচ্ছি, যেখানে ভালোবাসা এবং সুন্দর মুহূর্তগুলিতে ভরপুর থাকবে।

আরও পড়ুন: স্বাস্থ্যকেন্দ্রভিত্তিক বাধ্যতামূলক নিবন্ধন চালুর সুপারিশ সাংবাদিক কর্মশালায়

আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টে শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছার বন্যা বইয়ে দেন সারজিসকে। কিন্তু সবার মনেই জল্পনা ছিল, কাকে বিয়ে করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এই নায়ক? কী সেই পাত্রীর পরিচয়? 

জানাযায়, সারজিসের শশুর বাড়ি বরগুনা। তার স্ত্রীর নাম রাইতা। তিনি একজন পবিত্র কোরআনের হাফেজা। একবোন ও দুই ভাইয়ের মধ্যে সারজিস আলমের স্ত্রী হাফেজা রাইতা সবার বড়। বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা গ্রামের ব্যারিস্টার লুৎফর রহমানের মেয়ে। সব সময় পর্দা মেনে চলেন রাইতা।

তার শশুর ব্যারিস্টার লুৎফর রহমান বর্তমানে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল। পেশার তাগিদে ব্যারিস্টার লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন।