ছাত্র অধিকার পরিষদ
২৪ ঘণ্টার মধ্যে আ.লীগ নিষিদ্ধের দাবি
আওয়ামী লীগ ও তাদের সহযোগী রাজনৈতিক সংগঠনগুলোর সব কার্যক্রম আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় তারা।
এ ছাড়া দাবি পূরণ না হলে সচিবালয় অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, গভীর শোক প্রধানমন্ত্রীর তারিক রহমানের
সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে আসন গেড়ে বসেছে, তাদের হাতেই সরকার পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কী পারবে না, সে সিদ্ধান্ত আহত ও নিহতদের স্বজনরা নেবেন।’
সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ চার দফা দাবি উত্থাপন করে, যার মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তাদের মিত্র দলগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে সমর্থন দেওয়া রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে জাতীয় সরকার গঠনের দাবি তোলা হয়।
আরও পড়ুন: বম্বে সুইটসের পাঁচ মসলাসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনটি ৬ ফেব্রুয়ারি দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ এবং ১০ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।





